News Flash

  • Home
  • দেশ
  • শিমলায় ভূমিধস আতঙ্ক : ষষ্ঠ দিনে পড়ল তল্লাশি অভিযান, এখনও নিখোঁজ ৪ জন
Image

শিমলায় ভূমিধস আতঙ্ক : ষষ্ঠ দিনে পড়ল তল্লাশি অভিযান, এখনও নিখোঁজ ৪ জন

শিমলা, ১৯ আগস্ট (হি.স.): ভয়াবহ ভূমিধসের পর ৫-দিন অতিক্রান্ত, হিমাচল প্রদেশের শিমলার সামার হিল এলাকায় এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। শনিবার ষষ্ঠ দিনে পড়ল উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর নাসিফ খান বলেছেন, তল্লাশি অভিযান ষষ্ঠ দিনে পড়ল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। শুক্রবারই ১৬টি দেহ উদ্ধার হয়েছে। আরও ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে শিমলায় সামার হিল এলাকায়। ৫-দিন কেটে গিয়েছে, অথচ এখনও ৪ জন নিখোঁজ। তবে, ওই ৪ জনের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনাও নেই। এনডিআরএফ-এর ১৪ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বি এস রাজপুত বলেছেন, উদ্ধারকাজে বিশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top