News Flash

  • Home
  • বিদেশ
  • ইন্দোরে পোষ্য নিয়ে বিবাদের জেরে চলল গুলি, নিহত দুই
Image

ইন্দোরে পোষ্য নিয়ে বিবাদের জেরে চলল গুলি, নিহত দুই

ইন্দোর, ১৮ আগস্ট (হি. স.) : মধ্যপ্রদেশের ইন্দোরে পোষ্য নিয়ে বিবাদের জেরে চলল গুলি। জানা গিয়েছে, গুলিতে মৃত্যু হয়েছে ২ জনের। জখম আরও ৬ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা। মূল অভিযুক্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

জানা গিয়েছে, মূল অভিযুক্ত এক ব্যাঙ্কের নিরাপত্তা কর্মী রাজপাল রাজাওয়াত একটি পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। খাজরানা থানার অন্তর্গত কৃষ্ণবাগ কলোনিতে তাঁর বাড়ি।সেইসময়ই প্রতিবেশীদের পোষ্য কুকুরদের সঙ্গে রাজপালের কুকুরের ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পর দুই পোষ্যর মালিকের মধ্যেও বিবাদ শুরু হয়ে যায়। বচসা তুঙ্গে ওঠে। নিজের ঘর থেকে বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন মূল অভিযুক্ত। ঘটনাস্থলেই গুলি লেগে দুই যুবকের মৃত্যু হয়। বন্দুকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ইন্দোরের অতিরিক্ত ডিসিপি অমরেন্দ্র সিং জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ অগস্ট) রাত ১০টা নাগাদ পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন ব্যাঙ্কের নিরাপত্তা কর্মী রাজপাল রাজাওয়াত। একই সময়ে তাঁর এক প্রতিবেশীও তাঁর পোষ্ঠ কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। কিছু পরে কুকুরদুটির নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। দুই প্রতিবেশীর পোষা কুকুর দুটি মারামারি শুরু করে। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যেও তর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যে লোকজন জড়ো হয়ে যায়। অভিযোগ এরপর, রাজপাল রাজাওয়াতের ককুরটিকে আঘাত করেছিলেন অপর ব্যক্তি। তাতে রাগে ফেটে পড়েন তিনি।

এরপরই তিনি বাড়ি ফিরে গিয়ে তাঁর লাইসেন্স থাকা বন্দুকটি বের করেন। ওই প্রতিবেশীর উদ্দেশে কটু কথা বলতে বলতে প্রথমে বাতাসে গুলি চালান। এরপর, নীচে দাঁড়িয়ে থাকা বাকি লোকজনের দিকে তাক করে গুলি ছুড়তে থাকেন তিনি। ঘটনস্থলেই মৃত্যু হয় দুই জনের, আহত হন আরও ছয়জন। নিহতদের নাম রাহুল ও বিমল। আহতদের নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁর লাইসেন্স থাকা বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। আরও যে দুজনকে আটক করা হয়েছে, বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top