News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যজুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত স্বাধীনতা দিবস, তিরঙ্গায় সেজে উঠল বঙ্গভূমি
Image

রাজ্যজুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত স্বাধীনতা দিবস, তিরঙ্গায় সেজে উঠল বঙ্গভূমি

কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): রাজ্যজুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হল ৭৭-তম স্বাধীনতা দিবস। কলকাতা-সহ গোটা রাজ্যে মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। তিরঙ্গায় সেজে উঠল বঙ্গভূমি। রাজ্যে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন সকালে ব্যারাকপুরের গান্ধী ঘাটে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস।

৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকালে আলিপুর জেল মিউজিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুর ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করেন ফিরহাদ। ৭৭-তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে উত্তর২৪পরগণায়, ভারত ও বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থল বন্দরে।বিএসএফ-এর ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডাট রাজু প্রতিহাস উদিত জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে বাংলাদেশের জওয়ানদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার মেট্রো রেল ভবনে জাতীয় পতাকা উদ্ভাসিত করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। পূর্ব রেলের সদর দপ্তর কলকাতার ফেয়ারলি প্লেসে জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী।

জেলাতেও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে ৭৭-তম স্বাধীনতা দিবস। পুরুলিয়া জেলায় উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। পুরুলিয়া জেলা শাসকের দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক রজত নন্দা। উপস্থিত ছিলেন পদস্থ অধিকারিকরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top