News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ধান রোপন করা হল কিষাণ মোর্চার উদ্যোগে
Image

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ধান রোপন করা হল কিষাণ মোর্চার উদ্যোগে

আগরতলা ,১৪ আগস্ট : ৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার উদ্যোগে রাজধানীর আড়ালিয়া এলাকায় ধানি জমিতে ধানের রোয়া রোপন করা হয়। উপস্থিত ছিলেন কিষান মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা সহ অন্যান্য নেতৃত্ব। কিষান মোর্চার সভাপতি বলেন, সারা রাজ্যে ৭৬ কানি জমিতে আজ ধানের রোয়া রোপন করবে কৃষাণ মোর্চা। ৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষকদের বিকাশের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য সহযোগিতা করে চলেছেন। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে কৃষক সন্মান নিধি প্রকল্পটি দ্বারা ৬০০০ টাকা করে উপকৃত হচ্ছে কৃষকরা। সেটা ৮০০০ টাকা করা হবে। আগামী দিনে রাজ্যের কৃষকদের আর্থিক এবং সামাজিক অবস্থার আরো বেশি উন্নয়ন হবে বলে জানান কিষান মোর্চার প্রদেশ সভাপতি।

Releated Posts

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top