News Flash

  • Home
  • খেলা
  • আসন্ন এ-ডিভিশন লিগ ফুটবল ঘিরে আজীবন সদস্যদের চিঠি
Image

আসন্ন এ-ডিভিশন লিগ ফুটবল ঘিরে আজীবন সদস্যদের চিঠি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।। লাইফ মেম্বাররাও এবার সরব হয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের একাধিক আজীবন সদস্য টিএফএ-র সচিবকে এড্রেস করে বিতর্কিত সম্প্রতি অতি আলোচিত বিষয় নিয়ে বিবেচনা করার আর্জি জানিয়েছেন। প্রথমত, আসন্ন এ-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে ৮ দলের স্থলে ৯টি দলকে খেলানো প্রসঙ্গ। দ্বিতীয়তঃ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লীগ রুলস-এর ৪ নম্বর ধারার ব্যবহারিক দিক প্রসঙ্গে। এগিয়ে চলো সংঘ আগেই এই বিষয়টি নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সকাশে পত্র দিয়েছে। একই বিষয় নিয়ে এবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের আজীবন সদস্যরাও সরব হয়েছেন। আজীবন সদস্য সুমন দে, অশ্বিনী ধানুক এবং দীপক বণিক যৌথ স্বাক্ষরিত এক পত্রে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন সচিব সকাশে প্রেরণ করা হলে টিএফএ তে আজ, সোমবার তা গৃহীত হয়। ‌ বিষয়টি এখন কোন পর্যায়ে কার্যকরী হয় তাই এখন দেখার বিষয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top