News Flash

Image

২৬ আগস্ট পাথারকান্দি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

পাথারকান্দি (অসম), ১৩ আগস্ট (হি.স.) : আগামী ২৬ আগস্ট করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। আহূত ‌সভায় সকল সভ্যকে উপস্থিত থেকে সভাকে সাফল্যমণ্ডিত করতে অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি ও সম্পাদক যথাক্রমে মনোজ সূত্রধর ও বিজয় বণিক।

অসম সমবায় সমিতি আইন ২০০৭ (সংশোধিত)-এর ৩৯ অনুচ্ছেদ অনুসারে বার্ষিক সাধারণ সভার আহ্বান করা হয়েছে। এ উপলক্ষ্যে এদিন পাথারকান্দির রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সকাল দশটা থেকে অনুষ্ঠেয় সভায় সমিতির ২০২২-২৩ অর্থবৰ্ষের হিসাব-নিকাশ নি‌য়ে আলোচনা হবে।

এছাড়া সমিতির ২০২১-২২ অৰ্থবৰ্ষের স্থিতিপত্র পাঠ, আলোচনা ও অনুমোদন সমিতির ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট সম্বন্ধে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন, সমিতির সভ্যগণের ঊর্ধ্বতম ঋণের সীমা নির্ধারণ ছাড়াও ২০২২-২৩ অর্থবর্ষেরে জন্য সমিতির অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা হবে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top