News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতীর হামলায় তছনছ বাড়ি ঘর, পুলিশ দুষ্কৃতিকে আটক করেও ছেড়ে দিয়েছে বলে অভিযোগ 
Image

দুষ্কৃতীর হামলায় তছনছ বাড়ি ঘর, পুলিশ দুষ্কৃতিকে আটক করেও ছেড়ে দিয়েছে বলে অভিযোগ 

আগরতলা, ১৩ আগস্ট : ব্যাক্তিগত রেষারেষি কে কেন্দ্র করে বাড়িঘরে হামলা। থানার দ্বারস্থ হলেও অভিযুক্তকে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, রাজধানীর পিসিসি ইটভাট্টা সংলগ্ন এলাকায় শনিবার  রাতে দুই দুষ্কৃতি স্হানীয়  প্রদীপ দাসের বাড়িতে রাত এগারটা নাগাদ হামলা চালায়। ঘরের ভিতর ঢুকে ব্যপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বাদ যায়নি কিছুই। ঠাকুরের আসন থেকে শুরু করে টমটম, সব কিছুকেই তছনছ করে দিয়েছে তারা।  প্রদীপ দাসকেও মারধোর করে দুস্কৃতিরা বলে জানা গেছে।স্থানীয় পুলিশের দ্বারস্থ হয়েছে আক্রান্ত পরিবার। তবে অভিযোগ পুলিশ এক দুস্কৃতিকে আটক করেও পরে ছেড়ে দেয়। এদিকে প্রদীপ দাস জানায়, বাইক আস্তে চালাতে বলাতেই এই হামলা সংঘটিত করেছে দুষ্কৃতীরা। 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top