News Flash

  • Home
  • দেশ
  • নদিয়ায় বাস-স্করপিওর মুখোমুখি সংঘর্ষে মৃত ২
Image

নদিয়ায় বাস-স্করপিওর মুখোমুখি সংঘর্ষে মৃত ২

ফুলিয়া, ১৩ আগস্ট (হি. স.) : নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি বাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়্ছে দুইজনের। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে।

বাসের ধাক্কায় রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে চারচাকা গাড়িটি। সেই গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও তাঁদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। বাসে থাকা যাত্রীদের মধ্যেও বেশ কয়েক জন আহত হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা-রায়গঞ্জ থেকে বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি স্করপিও কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। শান্তিপুর থানার ফুলিয়া নবলা ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস ও গাড়ির মুখোমুখি দুর্ঘটনা ঘটে। বাস যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অন্য দিকে স্করপিও গাড়িতে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা অপর এক জনও গুরুতর আহত। যদিও এখনও মৃতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। স্করপিওতে আটকে থাকা দেহগুলি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

বাংলা-অসমে কড়াকড়ির জেরে দক্ষিণ ভারতে ঘাঁটি গাড়ছে অবৈধ অনুপ্রবেশ চক্র, দাবি নিরাপত্তা সূত্রের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে চলা কড়া অভিযানের জেরে দালালচক্র তাদের কৌশল বদলেছে…

ByByNews Desk Jul 18, 2026

ইন্ডিয়া পোস্টের মাসকট ডিজাইন প্রতিযোগিতা, মোট পুরস্কার ২ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ইন্ডিয়া পোস্টের সরকারি মাসকট (প্রতীকী শুভেচ্ছাদূত) তৈরির জন্য দেশজুড়ে নাগরিকদের অংশগ্রহণে ‘ইন্ডিয়া পোস্ট মাসকট…

ByByNews Desk Jul 18, 2026

২১ দিনের অনশনের পর দুর্বল সোনম ওয়াংচুক, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল: সফদরজং হাসপাতাল

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ২১ দিনের অনশন শেষে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি জলবায়ু আন্দোলনকারী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের…

ByByNews Desk Jul 18, 2026

তৃণমূলের স্থগিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার ‘ভুয়ো লেনদেন’ খতিয়ে দেখছে ইডি: ব্যাঙ্কের কাছে তথ্য তলব

কলকাতা, ১৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের স্থগিত (ফ্রিজ) থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটিতে ১৬৪ কোটি টাকার কথিত…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top