News Flash

  • Home
  • প্রধান খবর
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নাড্ডার, হাওড়ায় কথা সাহিত্যিকের বাড়িও ঘুরে দেখলেন
Image

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নাড্ডার, হাওড়ায় কথা সাহিত্যিকের বাড়িও ঘুরে দেখলেন

হাওড়া, ১২ আগস্ট (হি.স.): কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার হাওড়ায় বিশিষ্ট ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান জে পি নাড্ডা৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাড্ডা ও সুকান্ত মজুমদার।

উল্লেখ্য, তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিশেষ বিমানে গতরাতে তিনি দমদম বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অনুপম হাজরা, রাহুল সিনহা, দলের এ রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে প্রমুখ। বিমানবন্দর থেকে তিনি নিউটাউনে হোটেলের উদ্দেশ্যে রওনা হন। শনিবার দিনভর নানা কর্মসূচির পর, রাতে রাজ্য বিজেপির শীর্ষ পদাধিকারীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। রবিবার সকালে তাঁর দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শনের কথা রয়েছে।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top