News Flash

  • Home
  • দেশ
  • বর্ষার ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডে ৬৫০ কোটি টাকার ক্ষতি; মৃত্যু ৫২ জনের, খোঁজ নেই ১৯ জনের
Image

বর্ষার ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডে ৬৫০ কোটি টাকার ক্ষতি; মৃত্যু ৫২ জনের, খোঁজ নেই ১৯ জনের

দেহরাদুন, ১২ আগস্ট (হি.স.): বর্ষার ভারী বৃষ্টিতে লন্ডভন্ড দেবভূমি উত্তরাখণ্ড, এখনও পর্যন্ত রাজ্যে ৬৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে ৫২ জনের, আহতের সংখ্যা ৩৭ ও নিখোঁজ ১৯ জন। শনিবার সকালে উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রায় ৬৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে, যা আগামী দিনে আরও বাড়তে পারে। বৃষ্টিজনিত দুর্যোগে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫২ জনের, আহতের সংখ্যা ৩৭ ও নিখোঁজ ১৯ জন।

উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা দফতর আরও জানিয়েছে, বৃষ্টি থামার পরে একটি তাৎক্ষণিক রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে যাতে দুর্যোগের পরে দ্রুত ত্রাণ কাজ শেষ করা যায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এসডিআরএফ এবং এনডিআরএফ প্রয়োজনীয় জায়গায় মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় দু’টি হেলিকপ্টারও স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top