News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধ্যে নেশা সামগ্রীর দোকান অপসারণ
Image

হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধ্যে নেশা সামগ্রীর দোকান অপসারণ


হাইলাকান্দি (অসম), ১০ আগস্ট (হি.স.) : নেশা মুক্তির অভিযানের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলির ১০০ মিটার ব্যাসার্ধ থেকে তামাক জাতীয় সামগ্রির দোকানের অপসারণ করা হয়। পুলিশ এনফোর্সমেন্ট বিভাগ এবং সমাজকল্যাণ বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়।পাশাপাশি বিভিন্ন যানবাহনে নেশা মুক্তির সজাগতা সম্পর্কে প্রচারপত্র লাগানো হয়।

এছাড়া ২০০৩ সালের রাষ্ট্রীয় তামাক নিয়ন্ত্রণ আইন ( সিওটিপিএ) সম্পর্কে জেলা জুড়ে মাইকিং করা হয়। উল্লেখ্য এই আইনের চার দ্বারা অনুসারে প্রকাশস্থানে ধূমপান নিষিদ্ধ। ১৮ বছরের নিচের ছেলে মেয়েদের মধ্যে তামাক জাতীয় সামগ্রী বিক্রি নিষিদ্ধ। সিগারেট সাদা গুটকা ইত্যাদির বিজ্ঞাপন প্রচার করা যাবে না। লংঘন করলে দুই বছর থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সিগারেট গুটকা ও তামাক জাতীয় সামগ্রী বিক্রি করা যাবে না। লঙ্ঘন করলে ২০০ টাকার জরিমানার সংস্থান রয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top