News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকান্দির অপর্ণা সিংহের হাতে ‘স্বচ্ছ সুজল শক্তি পুরস্কার’ তুলে দেবেন রাষ্ট্রপতি
Image

পাথারকান্দির অপর্ণা সিংহের হাতে ‘স্বচ্ছ সুজল শক্তি পুরস্কার’ তুলে দেবেন রাষ্ট্রপতি


পাথারকান্দি (অসম), ১০ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির সিঙ্গারি গ্রামের বাসিন্দা অপর্ণা সিংহের হাতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রালয়ের ‘স্বচ্ছ সুজল শক্তি পুরস্কার’ তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসন্ন ১৫ আগস্ট দেশের ৭৬-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে দক্ষিণ অসমের বরাক উপত্যকার একমাত্র মহিলা অপর্ণা সিংহের হাতে ‘স্বচ্ছ সুজল শক্তি পুরস্কার ২০২৩’ তুলে দেবেন।

পাথারকান্দি গ্ৰাম পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্যা তথা কৃষিজীবী সত্যজিৎ সিংহের স্ত্রী অপর্ণা সিংহ এই পুরস্কার গ্রহণ করতে আগামীকাল শুক্রবার সকাল সাতটায় রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। বিয়ের আগে থেকেই সমাজের সার্বিক উন্নয়নে কাজ ক‌রে আস‌ছেন এই ম‌হিলা।

প্রাত্যহিক সাংসারিক কাজকর্ম সামলে বিগত ২০১৭ সালে ‘লক্ষ্মী আত্মসহায়ক গোট’ গঠন করে সামাজিক কাজের মাধ্যমে গ্রামের অন্যান্য মহিলাদের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি সহ চারপাশে ব্যাপক পরিবর্তন আনতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পাচ্ছেন অপর্ণা। এ সম্পর্কে অপর্ণা জানান, এই পুরস্কা‌র-প্ৰাপ্তির খব‌র পেয়ে তি‌নি অত্যন্ত খু‌শি, আপ্লুতও।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top