News Flash

  • Home
  • দেশ
  • ভূমিধসের জেরে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা
Image

ভূমিধসের জেরে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা

জম্মু, ৯ আগস্ট (হি.স.): ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। এছাড়াও জম্মু থেকে শ্রীনগরে অমরনাথ যাত্রাও সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার সকালে জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশ জানিয়েছে, রামবানের টি২ মারোগে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।

ট্রাফিক কন্ট্রোল ইউনিট থেকে নিশ্চিতকরণ ছাড়া ৪৪ নম্বর জাতীয় সড়ক ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে ট্রাফিকের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভূমিধসের কারণে জম্মু থেকে শ্রীনগর অমরনাথ যাত্রাও স্থগিত করা হয়েছে। এর ফলে এদিন জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হতে পারেননি অমরনাথ তীর্থযাত্রীরা।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top