আগরতলা,৯ আগস্ট: উপ নির্বাচন ঘোষণার পরের দিনই ড্রেন থেকে উদ্ধার বস্তায় মোড়ানো এক মৃতদেহ। ঘটনার বিবরণে প্রকাশ,বুধবার সকালে যাত্রাপুর থানাধীন পশ্চিম ভবানীপুর এলাকায় ড্রেন থেকে উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম মাফুজ মিয়া(৩৮)। তার বাবার নাম নয়ন মিয়া। তার বাড়ি দুর্লভ নগর বলে জানা গেছে। পরিবার সুত্রে খবর মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। খুনের ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে ঘটনায় ইতিমধ্যেই সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। এদিকে মৃত মাফুজ মিয়া পেশায় একজন কৃষক বলে জানা গেছে। কি কারনে তাকে খুন করা হয়েছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ।

উপ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যে খুনের ঘটনা, ড্রেন থেকে বস্তা বন্দী অবস্থায় উদ্ধার এক মৃতদেহ
Tags:
Releated Posts
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা
ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…
গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার
বিশালগড়, ২৩ জুন: বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…
জমি নিয়ে বিরোধ, প্রাক্তন প্রধানের মারধরে হাসপাতালে কৃষক, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কৈলাসহর, ২৩ জুন : ঊনকোটি জেলার কৈলাসহরে জমি সংক্রান্ত বিবাদে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই…
বিদ্যালয়ে শিক্ষক সংকট ও অনিয়মিত উপস্থিতির অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা, ব্যাহত শিক্ষার পরিবেশ
উদয়পুর, ২৩ জুন : শিক্ষক স্বল্পতার পাশাপাশি শিক্ষকদের খামখেয়ালিপনা ও অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষার পরিবেশ দিন দিন ভেঙে…


















