News Flash

  • Home
  • দেশ
  • সুস্থ হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ফিরলেন বাড়িতে, বাসভবনেও থাকবে চিকিৎসার বন্দোবস্ত
Image

সুস্থ হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ফিরলেন বাড়িতে, বাসভবনেও থাকবে চিকিৎসার বন্দোবস্ত

কলকাতা, ৯ আগস্ট (হি.স.): হাসপাতালে ভর্তির বারো দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। স্ট্রেচারে করে এনে তাঁকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। সঙ্গে ছিলেন চিকিৎসক এবং স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব হাসপাতাল থেকে বেরোনোর সময় দেখা যায়, তাঁর মুখে সার্জিক্যাল মাস্ক। পাশে রাইলস টিউব। খুব ধীরে ধীরে তাঁকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। ১২টা ১৫ মিনিট নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর বাড়ি পৌঁছয় অ্যাম্বুল্যান্সটি।প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের চেয়ে অনেকটাই ভাল আছেন। শনিবারের পর তাকে আর অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না। সব কিছু ঠিক থাকায় বুধবার পাম অ্যাভেনিউ-এর বাড়িতে ফিরলেন তিনি। বুদ্ধদেবকে ছুটি দেওয়ার বিষয়ে মেডিক্যাল বোর্ড মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে। তার আগে হাসপাতালের একটি দল বুদ্ধবাবুর বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার সব বন্দোবস্ত খতিয়ে দেখে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়িতেও বাইপ্যাপের সাহায্য নিতে হবে। তিনি এখন পুরোপুরি সচেতন। কথা বলছেন। তরল খাবার মুখ দিয়েই খেতে পারছেন তিনি। ধীরে ধীরে হাঁটানো হচ্ছে তাঁকে।

উল্লেখ্য, শ্বাসনালি ও ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ শে জুলাই বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top