News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের ডেঙ্গারব‌ন্দে জা‌তীয় সড়‌কে ল‌রি-অটো সংঘ‌র্ষ, হত দুই, আহত শিশু সহ পাঁচ
Image

করিমগঞ্জের ডেঙ্গারব‌ন্দে জা‌তীয় সড়‌কে ল‌রি-অটো সংঘ‌র্ষ, হত দুই, আহত শিশু সহ পাঁচ

পাথারকান্দি (অসম), ৮ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন সলগই ডেঙ্গারব‌ন্দ এলাকায় ত্রিপুরাগামী ৮ নম্বর জা‌তীয় সড়‌কে পণ্যবাহী ল‌রির সঙ্গে যাত্রীবাহী অটো রিকশার সংঘ‌র্ষে দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন এক শিশু সহ পাঁচজন।

দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার মধ্যরাতে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জনৈক রাধা দাস (৪৮)। গুরুতর কয়েকজন আহত‌কে শিলচর মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় প্রাণ সংবরণ করেন অটো রিকশা চালক অপু শুক্লবৈদ্য (২৮)। অন্যরা এখন শিলচর মেডিক্যাল এবং বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে চি‌কিৎসাধীন। তাঁদের ম‌ধ্যে দুজ‌নের অবস্থা আশঙ্কাজনক, জা‌নি‌য়ে‌ছেন ডেঙ্গারবন্দ গ্রা‌ম পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার ম‌তিলাল বৈদ্য।
জানা গে‌ছে, ডেঙ্গারবন্দ পঞ্চায়েতের গোপালপুর পাঁচিশঘ‌রির বা‌সিন্দা সঞ্জু দাস ও ঝুনু দাসের মেয়ে মাম্পি দাসের বিয়ে হয়েছিল রাঙামাটির জনৈক রা‌জেন দাসের সঙ্গে। মাম্পিদের একটি চার বছরের পুত্রসন্তান র‌য়ে‌ছে। ‌শিশু‌টি প্রায়ই অসুস্থ থাকে। ফ‌লে গত কয়েেকদিন ধ‌রে মা‌ম্পি তাঁর পিত্রাল‌য়ে অবস্থান কর‌ছি‌লেন সন্তান‌কে নি‌য়ে। স‌ঙ্গে ছি‌লেন তাঁর স্বামী রা‌জেন দাসও।

সোমবার রা‌তে শিশু রাজদীপের হঠাৎ শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে ত‌ড়িঘ‌ড়ি এএস ১০ এসি ৭৪০১ নম্ব‌রের অটোয় ক‌রে বাজারিছড়ায় মাকুন্দা হাসপাতালের উদ্দে‌শ্যে রওয়ানা দেন সঞ্জুরা। স‌ঙ্গে ছি‌লেন স্ত্রী, মে‌য়ে জামাতা ও প্রতিবেশী রাধা দাস না‌মের আরেক ব্যক্তি। চাল‌কের আস‌নে ছি‌লেন গ্রা‌মের যুবক অপু। চালক সহ মোট সাত যাত্রী নি‌য়ে অটোটি ডেঙ্গারবন্দ ঈদগাহ টিলা এলাকায় পৌঁছ‌লে ঘটে দুর্ঘটনাটি।
ঈদগাহ টিলা এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সড়‌কের বাম পা‌শে দণ্ডায়মান ত্রিপুরাগামী এনএল ০১ এল ৫৬১৪ নম্ব‌রের দশ চাকার সি‌মেন্ট বোঝাই ল‌রির পেছ‌নে ধাক্কা মারে অটো রিকশা। ফলে অটো রিকশাটি দুম‌ড়ে-মুচ‌ড়ে সড়‌কের পা‌শে ‌বিকট শ‌ব্দ করে গ‌ড়ি‌য়ে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতিবেশী রাধা দাসের।

ইত্যবসরে জাতীয় সড়কে টহলদারী বাজারিছড়া পু‌লি‌শের এক‌ দল ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। তাঁরা রক্তাক্ত আহতদের উদ্ধার করে মাকুন্দা হাস‌পাতালে নি‌য়ে যায়। কিন্তু দুর্ঘটনাস্থলেই প্রতিবেশী রাধা দাস মৃত্যুবরণ করেছে বলে ঘোষণা করে সঞ্জু দাস, রা‌জেন দাস‌ ও অটো চাল‌ক অপু শুক্লবৈদ্যকে উন্নত চি‌কিৎসার জন্যড শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার করেন ডাক্তাররা। কিন্তু শিলচর যাওয়ার প‌থে মৃত্যু হয় অপু শুক্লবৈদ্যের।
এদিকে দুর্ঘটনার পর সি‌মেন্ট বোঝাই ল‌রি‌টি পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা কর‌লে তা‌কে পাকড়াও ক‌রে চুড়াইবা‌ড়ি পু‌লিশ। স‌ঙ্গে আটক করা হয় ল‌রি চাল‌ককেও। দুর্ঘটনাগ্রস্ত গা‌ড়ি দু‌টি বর্তমা‌নে বাজা‌রিছড়া পু‌লি‌শের হেফাজ‌তে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top