আগরতলা , ৮ আগস্ট : আজাদী কা অমৃত মহোৎসব উদযাপিত হচ্ছে দেশজুড়ে।সারাদেশের সাথে রাজ্যে প্রতিটি জেলায় প্রতিটি প্রান্তে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে উত্তোলিত হবে জাতীয় পতাকা। আর দক্ষিণ জেলা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপিত হবে বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মিনি স্টেডিয়াম মাঠে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও মাঠে অনুষ্ঠিত হবে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ ।আর তার মহড়ার প্রস্তুতি চলছে জোর কদমে। প্যারেড কমান্ডেন্ট জিতেন্দ্র দেববর্মা নেতৃত্বে চলছে এই মহড়া। মহড়াতে অংশ নিয়েছে টিএসআর মহিলা পুলিশ পুলিশ এনসিসি এনএসএস স্কাউট এর মত বিভিন্ন বিভাগগুলি। প্রায় ২০০ জন এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবে বলে জানান প্যারেড কমান্ডেন্ট। নিজেদের ভুল ত্রুটি গুলোকে অন্তিম লগ্নে ব্যান্ডের তালে তালে শুধরে নিচ্ছেন কুচক আওয়াজে অংশগ্রহণ করা প্রতিটি সৈনিক।

সারা দেশ সহ রাজ্যের সাথে তাল মিলিয়ে বিলোনিয়াতেও স্বাধীনতা দিবসের মহড়া চলছে
Tags:
Releated Posts
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…


















