News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট প্রেমীদের নজর আজ টিসিএ-র এস.জি.এম-এর দিকে
Image

ক্রিকেট প্রেমীদের নজর আজ টিসিএ-র এস.জি.এম-এর দিকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। তারিখটা ৯ই আগস্ট। ঐতিহাসিক দিন। ১৯৪৫ সালে নাগাসাকির পর ২০২৩ সালে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউস টার্গেট। বোমা প্রস্তুত। ‌ এখন শুধু বিস্ফোরণের অপেক্ষায়। তবে এই বোমাকে অনেকেই “সাইলেন্ট বম্ব” বলে আখ্যায়িত করছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাধিক এজেন্ডা নিয়ে ঘোষিত স্পেশাল জেনারেল মিটিং-এর সাইলেন্ট বোমাটা এখন বিস্ফোরণের অপেক্ষায়‌। অনেকে অপেক্ষমান পুরো বিষয়ের রস আস্বাদনের। নাগাসাকির বোমায় হাজারো লোকের প্রাণহানি ঘটেছিল। এক্ষেত্রে টিসিএ-র এস.জি.এম বোমায় মানব শরীরে আঁচড় কাটার সম্ভাবনা নেই। ‌ যা ঘটবে সেটা হলো টিসিএ-র সাদা দেওয়ালে ঐতিহাসিক দাগ কাটার শামিল। গত ১৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১৬০ প্রহরে টিসিএ-র ঘটনা প্রবাহ সবারই জানা। ঐতিহাসিক বিজ্ঞপ্তিতে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সম্পাদককে ব্রাত্য রেখে সচিবের স্বাক্ষরের স্থলে যুগ্ম সচিব-এর স্বাক্ষর, টিসিএ নাট্যানুষ্ঠানের সর্বশেষ সংস্করণ। ২২ গজের বাইরে টেবিল চেয়ারের বৈঠকী ঘরানায় কার গুগলিতে কে কেমন স্কয়ার কাট মারে, তাই এখন দেখার অপেক্ষায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top