News Flash

  • Home
  • বিদেশ
  • সাজা প্রাপ্ত ইমরান খানকে মাছি ও পোকামাকড়ে ভরা সেলে রাখা হয়েছে !
Image

সাজা প্রাপ্ত ইমরান খানকে মাছি ও পোকামাকড়ে ভরা সেলে রাখা হয়েছে !


ইসলামাবাদ, ৮ আগস্ট (হি.স.) : তোষাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড মাথায় নিয়ে জেলে বন্দি আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৫ আগস্ট ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই রায় ঘোষণার পরই ইমরানকে আটক করে নিয়ে যাওয়া হয় পাঞ্জাবের অটোক জেলে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআইয়ের) এই নেতাকে তৃতীয় শ্রেণির নিম্নমানের সেলে রাখা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথা।

পিটিআইয়ের এই প্রধান আইনজীবী সোমবার বলেছেন ইমরানকে যে সেলে রাখা হয়েছে সেটির অবস্থা বেশ খারাপ। সাংবাদিকদের তিনি বলেছেন, ইমরানের সেলটি খুবই ছোট এবং সেটির ভেতর যে টয়লেটটি রয়েছে সেটি খোলা। এছাড়া পুরো সেলটি মাছি ও পোকামাকড়ে ভরা। তবে তা সত্ত্বেও ইমরান ভেঙে পড়েননি বলে দাবি করেছেন এই আইনজীবী। তিনি বলেছেন, পিটিআই চেয়ারম্যান বলেছেন তিনি তার পুরো জীবন জেলে কাটাতে প্রস্তুত আছেন।

এই আইনজীবী আরও জানিয়েছেন, ইমরান তাকে জানিয়েছেন, যখন লাহোরের জামান পার্ক থেকে পুলিশ তাকে আটক করতে গিয়েছিল তখন তারা কোনও গ্রেফতারি পরোয়ানা দেখায়নি এবং তার স্ত্রী বুশরা বিবির ঘরের দরজা ভাঙার চেষ্টা করেছিল।

উল্লেখ্য, এর আগে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে পিটিআই। এতে তারা আবেদন করে ইমরানকে যেন অটোক জেল থেকে আদিয়ালা জেলে নেওয়া হয়। কারণ ‘শিক্ষাগত যোগ্যতা, অভ্যাস এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থানের কারণে’ তিনি প্রথম শ্রেণির সেলে থাকার দাবিদার।

Releated Posts

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top