News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুজয়কৃষ্ণের অপারেশন কতটা জরুরি, জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি
Image

সুজয়কৃষ্ণের অপারেশন কতটা জরুরি, জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি

কলকাতা, ৭ আগস্ট (হি.স.) : অপারেশন কতটা জরুরি, তা জানতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য তৈরি হতে চলেছে মেডিক্যাল বোর্ড। ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। আদালতের নির্দেশ সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি আধিকারিকরা।

হার্টের অপারেশন দরকার সুজয়কৃষ্ণ ভদ্রের বলে জানান চিকিৎসকেরা। এর আগে তার অপারেশন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে করার কথা ছিল। কিন্তু এসএসকেএম হাসপাতাল পছন্দ ছিল না কালীঘাটের কাকুর। বেসরকারি হাসপাতালে অপারেশন করাতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরআগে ‘কাকু’র জোকা হাসপাতালে শারীরিক পরীক্ষা হয়েছে, তাই ইডি জোকা ইএসআইতেই মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে। শেষ মেডিক্যাল রিপোর্টে আর্টারিতে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে ‘কাকুর’। তখন হার্ট অপারেশনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ইডি আধিকারিকেরা চিকিৎসকদের কাছে জানতে চান, অপারেশন কত তাড়াতাড়ি করাতে হবে। ইতিমধ্যেই ‘কাকু’ র যাবতীয় রিপোর্ট এসএসকেএম হাসপাতাল থেকে সংগ্রহ করেছে ইডি। সেই রিপোর্ট পাঠানো হয়েছে ইএসআই হাসপাতালে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top