News Flash

  • Home
  • বিদেশ
  • আফগানিস্তানে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ
Image

আফগানিস্তানে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ

কাবুল, ৭ আগস্ট (হি. স.) আফগানিস্তানের কিছু প্রদেশে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ের যাওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় তালিবান কর্মকর্তারা। তালিবান শাসিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গজনি প্রদেশের স্কুল এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাসের প্রধানদের জানিয়ে দিয়েছেন ১০ বছরের বেশি বয়সী কোনও মেয়ের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার অনুমতি নেই।

কিছু অঞ্চলে ধর্মীয় প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয়, যা পূর্বে মহিলা বিষয়ক মন্ত্রণালয় হিসাবে পরিচিত ছিল; মেয়েদের স্কুলের প্রধানদের নির্দেশনা দিয়েছেন যে, তৃতীয় শ্রেণির ঊর্ধ্বে অধ্যয়নরত সকল মেয়ে শিক্ষার্থীকে যেন বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সংবাদ মাধ্যমকে জানায়, “আমাদের বলা হয়েছে যে লম্বা এবং ১০ বছরের বেশি বয়সী মেয়েরা স্কুলে প্রবেশ করতে পারবে না। “
গত বছরের ডিসেম্বরে, তালেবান কর্মকর্তারা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল । উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম গত বছর সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেওয়া এক চিঠিতে বলেছিলেন “আপনাদের সবাইকে জানানো হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে মেয়েদের শিক্ষা স্থগিত করার উল্লিখিত আদেশটি কার্যকর করার হোক,”

২০২১ সালে তালিবান শাসন পুনঃপ্রতিষ্ঠার পর থেকে মহিলাদের উপর আরোপিত নানাবিধ নিষেধাজ্ঞার মধ্যে শিক্ষা নিষেধাজ্ঞা অন্যতম।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top