News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে দ্বিতীয় উন্মুক্ত মাসিক দাবা প্রতিযোগিতা ১৯ আগস্ট
Image

উদয়পুরে দ্বিতীয় উন্মুক্ত মাসিক দাবা প্রতিযোগিতা ১৯ আগস্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।।দ্বিতীয় প্রাইজমানি উন্মুক্ত মাসিক দাবা প্রতিযোগিতা ১৯ আগস্ট। খেলা হবে গিরিধারী পল্লির ফ্লাওয়ার্স ক্লাবে। মহকুমা দাবা সংস্থার উদ্যোগে। সহযোগিতায় মেট্রিক্স চেস আকাদেমি। ওই দিন সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের আসর হবে। তাতে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩০০ টাকা এন্ট্রি ফি সহ ১৭ আগস্টের মধ্যে নাম জমা দিতে হবে। নাম জমা দিতে হবে মনোরাজ সরকার (‌৮২৫৯৮০৪৮৩২) বা কিরীটী দত্ত-‌র (‌৭০০৫২৯১৯৭৬) কাছে। আসরের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া অনূর্ধ্ব-‌৭,৯,১১ ও ১৩ বিভাগের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। এছাড়া আসরে অংশ নেওয়া প্রত্যেক দাবাড়ুকে মহকুমা সংস্থার পক্ষ থেকে মধ্যান্নভোজ করানও হবে। মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা জানান,”মহকুমার দাবাড়ুদের উন্নতির কথা মাথায় রেখেই ওই আসরের উদ্যোগ। বিশ্বাস করি, এতে লাভবান হবে মহকুমার দাবাড়ুরা। এবার থেকে আসর উন্মুক্ত করা হয়েছে”। মহকুমার বাইরের দাবাড়ু-‌রাও আসরে অংশ নিতে পারবে। ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top