News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়ির কাছে অবস্থান বিক্ষোভ তৃণমূলের
Image

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়ির কাছে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

শিলিগুড়ি, ৬ আগস্ট (হি.স.): পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়ির কাছে অবস্থান বিক্ষোভ করলেন তৃণমূল নেতা কর্মীরা। এদিনের অবস্থান বিক্ষোভ থেকে বিজেপি বিধায়কের কাছের বঞ্চনার কারণ জানতে চায় তৃণমূল৷ এমনকি বাংলার মানুষের জন্য কি করেছেন তাও জানতে চাওয়া হয় ।

হাই কোর্টের আপত্তিতে ঘেরাও কর্মসূচির বদলে রবিবার রাজ্যজুড়ে ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ির অদূরে অবস্থান বিক্ষোভে নেমেছে তৃণমূল কংগ্রেস । পূর্ব ঘোষণা অনুযায়ী, রবিবার শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়ির কাছে করুণাময়ী কালী মন্দিরের সামনে মঞ্চ বেঁধে টাউন-২ কমিটির তরফে অবস্থান বিক্ষোভে শামিল হয় তৃণমূল নেতা কর্মীরা। এই কর্মসূচিতে দলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, রঞ্জন সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে বিজেপি বিধায়ক শংকর ঘোষের কাছের বঞ্চনার কারণ জানতে চায় তৃণমূল৷ এমনকি বাংলার মানুষের জন্য কি করেছেন তাও জানতে চাওয়া হয় ।

পাশাপাশি এদিন এই একই উদ্দেশ্যে মাটিগাড়ায় সাংসদ রাজু বিস্তের বাসভবনের অদূরে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন সব মিলিয়ে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির অধীনে ১০টি সাংগঠনিক ব্লকে এই কর্মসূচি পালিত হয়।

প্রসঙ্গত, একুশের মঞ্চে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচির ঘোষণা করেছিলেন। বিজেপি নেতাদের ঘেরাও অভিযান। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৫ আগস্ট কোচবিহার থেকে কাকদ্বীপ যত বিজেপি নেতাকর্মী আছেন, তাঁদের বাড়ির বাইরে ঘেরাও অভিযান করবেন তৃণমূল কর্মীরা। ব্লক স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত, ছোট, বড়, মেজো সব বিজেপি নেতার বাড়ি ঘেরাও করা হোক। অভিষেকের বক্তব্য ছিল, ওই বিজেপি নেতার বাড়ির কোনও বয়স্ক সদস্য থাকলে তাঁরা যাতায়াত করতে পারবেন। কিন্তু ওই বিজেপি নেতা যেন বাড়ি থেকে বেরতে না পারে। কোচবিহার থেকে কাকদ্বীপ ৩৪১ ব্লকের সব বুথে এই কর্মসূচি চেয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। যদিও পরে সেই কর্মসূচি কিছুটা শুধরে দেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, “অভিষেক যে কর্মসূচির কথা বলেছে, সেটা আমি বলব শুধু ব্লক স্তরেই করো। বিজেপি নেতাদের বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরত্ব রেখে করো। যাতে যাতায়াতে অসুবিধা হয়। যাতে কেউ বলতে না পারে আমাদের হ্যারাস করা হয়েছে।” মমতার কথায়, ‘ওটা প্রতীকী ঘেরাও হোক।’ জল গড়ায় আদালতে। আদালতের ভর্ৎসনার পর দিন বদলে ৬ আগস্ট অবস্থান বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব । আজ ব্লকে ব্লকে সেই কর্মসূচিই পালন করছে তৃণমূল ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top