News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট সিটিকে যানজট মুক্ত করতে উদ্যোগ ট্রাফিক পুলিশের
Image

স্মার্ট সিটিকে যানজট মুক্ত করতে উদ্যোগ ট্রাফিক পুলিশের

আগরতলা, ৪ আগস্ট : স্মার্ট সিটিতে যানজট মুক্ত করতে  এবার কঠোর  হল ট্রাফিক পুলিশ। আগরতলা শহরে শুক্রবার সকাল থেকেই চলে ট্রাফিক পুলিশের  অভিযান। এদিন সকাল থেকেই  রাস্তার পাশে বেআইনিভাবে পার্কিং করা বাইক ও গাড়িতে পাঁচ শতাধিক টাকা জরিমানার স্টিকার লাগিয়ে দেয় ট্রাফিক পুলিশ। শহর এলাকার বহু মানুষ বিলাসবহুল গাড়ি ক্রয় করে রাস্তার পাশে সরকারি জমি দখল করে দিনরাত গাড়ি ফেলে রাখছে। এতে করে বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম দিন দিন শহরে বাড়ছে। অপরদিকে, বাড়ছে রাতের বেলা দুর্ঘটনা। 

তাই এবার শহরে রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং এর বিরুদ্ধে ট্রাফিকের স্পেশাল এনফোর্সমেন্ট টিম দ্বারা নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। শুক্রবার জগন্নাথ বাড়ি রোড, মোটরস্ট্যান্ড এলাকা সহ বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বেআইনিভাবে পার্কিং করা গাড়িতে জরিমানার স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। আপাতত প্রথমবার ৫০০ টাকার করে জরিমানা করা হয়েছে গাড়ি ও বাইকের মালিকদের। তারপর তারা যতবারই বেআইনি পার্কিং করবে তার দ্বিগুণ করে জরিমানা করা হবে। অভিযানে থাকা ট্রাফিক ডিএসপি প্রণব দাস জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে মোটর স্ট্যান্ড সহ শহরের ব্যস্ততম সড়কগুলিতে অভিযান চালানো। অভিযানে যাত্রীবাহী গাড়ি, বাইক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে বেআইনি পার্কিংয়ের জন্য জরিমানা করা হয়েছে। কারণ বিভিন্নভাবে যত্রতত্র পার্কিং না করতে সচেতনমূলক কর্মসূচি করার পরেও তারা পরিবহন আইন লঙ্ঘন করছে। তাই এদিন প্রথম পর্যায়ে পাঁচ শতাধিক টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয়বার একই গাড়িকে যদি জরিমানা করতে হয় তাহলে এর দ্বিগুণ করা হবে। এবং সেই জরিমানা সঠিক সময়ের মধ্যে পরিশোধ করতে হবে গাড়ির মালিকদের। তবে শহরবাসী দাবি এ ধরনের অভিযান শুধু লোক দেখানো না করে নিয়মিত জারি রাখার জন্য। কারণ গাড়ি রাখার জন্য ব্যবস্থা না করে বহু প্রভাবশালী ব্যক্তি একাধিক গাড়ি কিনে রাস্তায় পাশে কভার দিয়ে ঢেকে দিনের পর দিন গাড়ি ফেলে রাখে। এতে করে পথচারীদের সমস্যা হলেও ভ্রুক্ষেপ নেই গাড়ির মালিকদের এবং প্রশাসনের। শহরে প্রধান সড়ক সহ অলিগলি সমস্ত রাস্তায় একই অবস্থা। রাতের বেলাও বাড়ছে দুর্ঘটনা। নিয়মিত এভাবে অভিযান চালিয়ে জরিমানা করলে হয়তো হুশ ফিরবে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ির মালিকদের। পার্কিং -এর ব্যবস্থা না করে গাড়ি ক্রয় করে মানুষের দুর্ভোগ করার কোন মানে হয় না। এর ভুক্তভোগী শহরবাসী। 

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top