News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ফুটবল আসরে ত্রিপুরার এন্ট্রি প্রদান
Image

জাতীয় ফুটবল আসরে ত্রিপুরার এন্ট্রি প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে টুর্নামেন্টের ইয়ার ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী অনুমোদিত সব কটি রাজ্য অ্যাসোসিয়েশনকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে এন্ট্রির শেষ দিন অনুযায়ী ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে এন্ট্রি পাঠানোর কাজও সেরে নেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইয়ার ক্যালেন্ডার অনুযায়ী জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা ডাক্তার বিধান চন্দ্র রায় ট্রফি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চলবে ৮ অক্টোবর পর্যন্ত। সাব জুনিয়র বালকদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে তিন সেপ্টেম্বর থেকে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সাব জুনিয়র বালিকাদেরও জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জাতীয় মহিলা ফুটবল শুরু হবে ১৫ নভেম্বর থেকে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। জুনিয়র বালিকাদের জাতীয় ফুটবল শুরু হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা সন্তোষ ট্রফি ফুটবল শুরু হবে ১ অক্টোবর থেকে চলবে ২০ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য প্রতিটি টুর্নামেন্টে খেলোয়ারদের বয়সের সীমারেখা অর্থাৎ জন্ম তারিখও নির্দিষ্টভাবে জানানো হয়েছে। সাব জুনিয়র বালক বিভাগে ত্রিপুরা দল খেলবে গ্রুপ এ-তে। গ্রুপের অন্য পাঁচটি দল হল তামিলনাড়ু, উত্তরাখণ্ড, বিহার, আন্দামান অ্যান্ড নিকোবর  ও মধ্যপ্রদেশ। গ্রুপ লীগ পর্যায়ের খেলায় ত্রিপুরা দলের প্রথম ম্যাচ বিহারের বিরুদ্ধে। খেলা হবে ২৬ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ ২৮ সেপ্টেম্বর, উত্তরাখণ্ডের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ ৩০ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর এর বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে খেলা ২ অক্টোবর। পঞ্চম তথা লীগের শেষ ম্যাচ মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলা চার অক্টোবর। জুনিয়র বালিকা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা খেলবে ডি গ্রুপে। এই গ্রুপে অন্য চারটি দল হলো লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, চন্ডিগড় ও অন্ধপ্রদেশ। ত্রিপুরার প্রথম ম্যাচ ২রা অক্টোবর চন্ডিগড়ের বিরুদ্ধে। ৪, ৬ ও ৮ অক্টোবর ত্রিপুরা দলের পরবর্তী তিনটি ম্যাচ যথাক্রমে লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশ ও পন্ডিচেরির বিরুদ্ধে। হিরো জুনিয়র বালকদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা ডাক্তার বিধান চন্দ্র রায় ট্রফি ফুটবলে ত্রিপুরা খেলবে সি-গ্রুপে। এই গ্রুপে অন্য চারটি দল হলো দিল্লী, বিহার, পন্ডিচেরি ও রাজস্থান। ত্রিপুরা দলের প্রথম ম্যাচ বিহারের বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর। পরবর্তী তিনটি ম্যাচ যথাক্রমে দিল্লি, পন্ডিচেরি ও রাজস্থানের বিরুদ্ধে। খেলা ২৬ ও ২৮ সেপ্টেম্বর এবং দুই অক্টোবর।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top