News Flash

Image

সোদপুরে ভিনরাজ্যের গরু সহ ধৃত ২

সোদপুর, ৪ আগস্ট (হি. স.) : উত্তর ২৪ পরগনার সোদপুরের মতো জনবহুল এলাকা থেকে একাধিক গরু সহ দুই জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সাত সকালে খড়দহ থানার পুলিশ রাস্তায় টহল দেওয়ার সময় ধরা পড়ে একটি ম্যাটাডোর। তার ভিতরেই গরুগুলি ছিল। চেহারা দেখে কেউ বলছেন রাজস্থানের গরু, কেউ বলছেন হরিয়ানা। তবে গরুগুলি যে ভিনরাজ্যের, আর সেগুলির দাম যে অনেক বেশি, সে ব্যাপারে অনেকেই নিশ্চিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোদপুর আর এন এভিনিউ রোড ধরে শুক্রবার সকালে একটি ম্যাটাডোর যাচ্ছিল। খড়দহ থেকে গাড়িটি সোদপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। খড়দহ থানার পুলিশ সেই সময় টহল দিচ্ছিল ওই এলাকা। ম্যাটাডোরটি দেখে আধিকারিকদের সন্দেহ হয়। এরপরই সেটিকে ধাওয়া করা হয়। সোদপুর গোশালার সামনে গাড়িটিকে ধরে পুলিশ। গাড়িতে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর ভিতরে তল্লাশি চালাতেই অবাক হয়ে যায় পুলিশ। ভিতরে ছিল একাধিক ভিনরাজ্যের গরু। এমন অন্তত ৫টি গরু ছিল। গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top