News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূলপন্থী অটোচালকদের দুই গোষ্ঠীর বিবাদের জেরে অবরোধ
Image

তৃণমূলপন্থী অটোচালকদের দুই গোষ্ঠীর বিবাদের জেরে অবরোধ

হাওড়া, ৪ আগস্ট (হি. স.) : তৃণমূল সমর্থিত দুই বিধানসভার টোটো চালকদের বিবাদের জেরে শুক্রবার দীর্ঘ চার ঘন্টা ধরে অবরোধ হল রাস্তা। আর তার জেরেই নাজেহাল পরিস্থিতির শিকার হয় নিত্য যাত্রী থেকে শুরু করে হাসপাতালগামী রোগী ও পরিজনেরা।

জানা গিয়েছে, ডোমজুড় বিধানসভার চাঁদমারি এলাকার টোটো চালকদের সঙ্গে বালি বিধানসভার বেলুড় স্টেশন রোডের টোটো চালকদের বিবাদ দীর্ঘদিনের। বেলুড়ের টোটো চালকদের দাবি, ডোমজুড়ের টোটো চালকেরা অন্যায় ভাবে এলাকা না মেনে তাদের এলাকার এসে যাত্রী তুলছে। তার ফলে এক দিকে যেমন তাদের আয় কমছে, অন্যদিকে নিত্য যানজট লেগেই রয়েছে।

যে কারণে তারা বাধ্য হয়ে ডোমজুড়ের টোটো চালকদের তাদের এলাকায় আসতে মানা করেন। তবুও তারা না শোনায় বিরোধ চরমে ওঠে এদিন।

এদিকে ডোমজুড়ের টোটো চালকদের অভিযোগ, শুক্রবার সকালে যাত্রী নিয়ে টোটো চালকরা বেলুড়ে গেলে তাকে মারধর করা হয়। এরই প্রতিবাদে তারা বেলুড় স্টেশনের সাবওয়ে অবরোধ করে। নিশ্চিন্দা চাঁদমারি স্টেশন হয়ে জি টি রোডে ওঠার মূল ক্রসিং হল ওই সাবওয়ে। সেটা বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়ে যাত্রীরা।

স্টেশন সংলগ্ন সরকারি হাসপাতালের যাবার পথে আটকে পড়ে রোগীর পরিজনেরা। স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ হয়ে পড়েন। যদিও তাদের আরও দাবি, তারা টোটো বেলুড় হয়ে জি টি রোড না যেতে পারলে, তাদের আয় হয় না।

দু’পক্ষই তৃণমূলের দুই বিধানসভার বিধায়কদের নাম করে দাবি জানায়। এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পাশাপাশি তাদের সঙ্গে যোগাযোগের জন্য বারংবার ফোন করা হলেও, তারা কেউই ফোন ধরেননি।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top