News Flash

  • Home
  • দেশ
  • বিষধর কালাজ সাপের কামড়ে মৃত্যু এক দম্পতির
Image

বিষধর কালাজ সাপের কামড়ে মৃত্যু এক দম্পতির

ক্যানিং, ৪ আগস্ট (হি. স.) : বিষধর কালার সাপের কামড়ে মৃত্যু হল এক দম্পতির। শুক্রবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গণেশ মন্ডল (৪২) ও বিজলী মন্ডলের (৩৬)। মৃতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত প্রতাপনগর গ্রামে। দম্পতির মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একসাথেই ঘুমোতে গিয়েছিলেন গণেশ ও বিজলী। সেখানেই শুক্রবার ভোর নাগাদ তাদেরকে সাপে কামড়ায় বিছানাতেই। যন্ত্রণা অনুভব করে চিৎকার চেঁচামেচি করলে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় বিজলী ও গণেশের। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top