News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর ইস্যুতে শান্তি ফিরল না সংসদে; খাড়গের মন্তব্যে উদ্বিগ্ন ধনখড়, মুলতুবি লোকসভা
Image

মণিপুর ইস্যুতে শান্তি ফিরল না সংসদে; খাড়গের মন্তব্যে উদ্বিগ্ন ধনখড়, মুলতুবি লোকসভা

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): মণিপুর ইস্যুতে বৃহস্পতিবারও শান্তি ফিরল না সংসদে। এদিনও পন্ড হল সংসদের উভয়কক্ষের কাজকর্ম। রাজ্যসভায় অধিবেশন শুরু হওয়ার পর থেকেই মণিপুর ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের উদ্দেশে উচ্চকক্ষের বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে রক্ষা করছেন। খাড়গের মুখে এই কথা শোনার পর জগদীপ বলেন, “প্রধানমন্ত্রীকে রক্ষা করার প্রয়োজন নেই। আমাকে কাউকে রক্ষা করতে হবে না, আমাকে সংবিধান রক্ষা করতে হবে…আপনার অধিকার। বিরোধী দলনেতার থেকে এই ধরনের একটি পর্যবেক্ষণ খুব স্বাস্থ্যকর নয়।”

এরপর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় মণিপুর নিয়ে আলোচনার জন্য এগিয়ে যাওয়ার পথ খুঁজতে দুপুর একটা নাগাদ বৈঠকের জন্য ফ্লোর নেতাদের আমন্ত্রণ জানান। তখন খাড়গে বলেন, “আমি পরামর্শ দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত অধিবেশন মুলতবি করা উচিত।” মণিপুর ইস্যুতে লোকসভাও এদিন উত্তাল হয়েছে। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী লোকসভার কাজ পুনরায় শুরু করার জন্য স্পিকারকে অনুরোধ করার জন্য চেয়ারকে অনুরোধ করেন। সেই সময় আসনে থাকা রাজেন্দ্র আগরওয়াল বলেন, তিনি অধীর রঞ্জন চৌধুরীর বার্তা স্পিকারের কাছে পৌঁছে দেবেন। অধীর বলেন, “তিনি আমাদের অভিভাবক।” এরপর দুপুর দু’টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top