News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৬৩
Image

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৬৩

ইসলামাবাদ, ৩ জুলাই (হি.স.) : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে রাজনৈতিক সম্মেলনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১২৩ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের চিকিৎসা চলা বাজাউরের সরকারি হাসপাতালের মুখপাত্র লিয়াকত আলী বলেছেন, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে হওয়া এই আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ৬৩ জন মারা গেছেন। আহত ১২৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলী বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সাম্প্রতিক এই আত্মঘাতী বোমা হামলার সঙ্গে আফগান নাগরিকরা জড়িত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে গত ৩০ জুলাই প্রদেশের বাজাউর জেলায় রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) সম্মেলনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এই কর্মী সম্মেলনে দলটির ৪০০ জনেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top