News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডে ৫ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা জারি, ৩টি সীমান্ত সড়ক সহ ১৬০টি সড়ক অবরুদ্ধ
Image

উত্তরাখণ্ডে ৫ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা জারি, ৩টি সীমান্ত সড়ক সহ ১৬০টি সড়ক অবরুদ্ধ

দেহরাদুন, ১ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টির কারণে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতর আগামী ৫ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। বৃষ্টিতে ভূমিধসের ফলে রাজ্যে তিনটি সীমান্ত সড়ক সহ ১৬০টি সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই রাস্তাগুলি খোলার কাজ শুরু হয়েছে জোরকদমে।

মঙ্গলবার সকালে দেহরাদুন প্রদেশের বেশ কিছু জায়গায় হালকা রোদ উঠেছে। যদিও আকাশে কিছু মেঘ জমে রয়েছে। আবহাওয়া দফতরের জারি করা নির্দেশ থেকে জানা গিয়েছে, ৫ আগস্ট পর্যন্ত সব জেলায় ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই কারণে ভারি বৃষ্টি, বজ্রবিদ্যু সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সংবেদনশীল এলাকায় কয়েকটি জায়গায় ভূমিধস এবং পাথর পড়ার কারণে সড়ক ও মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের নির্দেশক বিক্রম সিং জানিয়েছেন, আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো প্রদেশে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে জুন-জুলাই দুই মাসে ৭০৫.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যেটা স্বাভাবিকের থেকে ১৯ শতাংশ বেশি। দেহরাদুনে ১০৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top