News Flash

  • Home
  • প্রধান খবর
  • পৃথিবীর মায়া ত্যাগ করে চাঁদের পথে চন্দ্রযান-৩, আসল পরীক্ষার সম্মুখে ইসরো
Image

পৃথিবীর মায়া ত্যাগ করে চাঁদের পথে চন্দ্রযান-৩, আসল পরীক্ষার সম্মুখে ইসরো

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): পৃথিবীর মায়া ত্যাগ করে চাঁদের পথে এগিয়ে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। সোমবার গভীর রাতে চন্দ্রযান-৩ যখন পৃথিবীর কক্ষপথে ছেড়ে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে, তখনই সেমিফাইনালটা জিতেছে ইসরো। এ বার আসল পরীক্ষার সম্মুখীন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

এত দিন পৃথিবীর কক্ষপথে ছিল চন্দ্রযান-৩, এ বার চাঁদের কক্ষপথের দিকে রওনা হয়েছে চন্দ্রযান-৩। আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই চন্দ্রযান-৩ ‘ভূমিষ্ঠ’ হবে চাঁদে। আগের বারের ভুল শুধরে নিতে দিনরাত এক করে পরিশ্রম করছেন ইসরোর বিজ্ঞানীরা। সে বার অন্তিম মুহূর্তে সব গোলমাল হয়ে গিয়েছিল। চাঁদের মাটি ছোঁয়ার সেই কাজটাই এ বার সবচেয়ে বড় কাজ। সেই কাজটাই বাকি রয়ে গিয়েছে। মঙ্গলবার ভোররাতে ইসরো জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে ছেড়ে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে চন্দ্রযান-৩। আগামী ৫ আগস্ট চন্দ্র-অরবিট ইনসার্টেশন পরিকল্পনা করা হয়েছে।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top