News Flash

Image

মঙ্গলবার থেকে অসমে স্নাতক-স্নাতকোত্তর শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন


গুয়াহাটি, ১ আগস্ট (হি.স.) : মঙ্গলবার থেকে অসমে চালু হয়ে গেছে নতুন জাতীয় শিক্ষানীতি। এর ফলে বদলে গেছে স্নাতক-স্নাতকোত্তর শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে তিন বছরের পরিবর্তে চার বছরে সম্পন্ন হবে স্নাতক পাঠ্যক্ৰম।

নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্নাতকের তৃতীয় ষাণ্মাসিক থেকে অনুষ্ঠিত হবে মেজর বিষয়ের পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের কলেজগুলিতে চলছে ভৰ্তি প্ৰক্ৰিয়া। স্নাতকের যে কোনও শিক্ষাৰ্থী স্বইচ্ছায় প্ৰথমবারের জন্য দু বছরে লাভ করবেন ডিপ্লোমার সাৰ্টিফিকেট, তিন বছরে স্নাতক পাঠ্যক্ৰম সমাপ্ত করতে চাইলে লাভ করবেন ডিগ্ৰি সাৰ্টিফিকেট। চতুৰ্থ বছরে সংশ্লিষ্ট শিক্ষাৰ্থী লাভ করবেন ডিগ্ৰির পাশাপাশি মেজর বিষয়ের সাৰ্টিফিকেট।

চার বছরের মধ্যে কোনও ছাত্ৰ বা ছাত্ৰী স্নাতক পাঠ্যক্ৰম অসম্পূর্ণ রাখলে, পরবর্তীতে তাঁরা তা সম্পন্ন করতে পারবেন, এই ব্যবস্থাও রয়েছে নতুন জাতীয় শিক্ষানীতিতে। তাছাড়া প্ৰথমবারের জন্য স্নাতকের কলা শাখার যে কোনও শিক্ষাৰ্থী পাশ কোর্স হিসেবে বিজ্ঞান, বিজ্ঞানের শিক্ষাৰ্থী পাশ কোর্স হিসেবে কলা শাখার বিষয় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে নতুন শিক্ষানীতিতে।

এই নতুন শিক্ষানীতি ছাত্ৰছাত্ৰীদের কেমন উপকৃত করছে, তা প্ৰথম ছয় মাস পর অনুষ্ঠেয় প্ৰথম ষাণ্মাসিকে সব স্পষ্ট হয়ে যাবে। এবার জাতীয় শিক্ষানীতির আধারে রাজ্য সরকার কর্তৃক তৈরি পোৰ্টালে চলছে ভৰ্তি প্রক্রিয়া।

এখানে উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে জাতীয় নতুন শিক্ষানীতি সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, নবপ্রজন্মকে স্বইচ্ছায় এবং স্বকীয় উদ্ভাবনী শক্তির মাধ্যমে নিজ নিজ উজ্জ্বল ক্যারিয়ার গড়তে উৎসাহব্যঞ্জক ভূমিকা রাখবে জাতীয় নয়া শিক্ষানীতি। তিনি বলেছিলেন, পৃথিবীর বহু সভ্যতা কালের বুকে বিলীন হয়ে গেলেও ভারতীয় সনাতন সভ্যতা যুগ যুগ ধরে বিভিন্ন উপাদানে সমৃদ্ধ হয়ে প্রবাহিত নদীর মতো বয়ে চলেছে এবং চলবেও। নতুন জাতীয় শিক্ষানীতি এই সভ্যতার শৈক্ষিক ভিতের ওপর প্রতিষ্ঠিত মূল বিষয়াবলির সঙ্গে নতুন নতুন বৈজ্ঞানিক চিন্তা-চর্চা সন্নিবিষ্ট করে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত করা হয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top