News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটিতে ‘নৃত্যাঙ্গহার’-এর উদ্যোগে সত্রিয়া সংগীত এবং নৃত্যানুষ্ঠান ৬ আগস্ট
Image

গুয়াহাটিতে ‘নৃত্যাঙ্গহার’-এর উদ্যোগে সত্রিয়া সংগীত এবং নৃত্যানুষ্ঠান ৬ আগস্ট


গুয়াহাটি, ১ আগস্ট (হি.স.) : অসমিয়া সংস্কৃতির অন্যতম সত্রিয়া সংগীত ও নৃত্যের এক ব্যাপক কার্যসূচি হাতে নিয়েছে ‘নৃত্যাঙ্গহার’৷ সংগীত নাটক অকাদেমির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘নৃত্যাঙ্গহার’-এর উদ্যোগে আগামী ৬ আগস্ট গুয়াহাটির পাঞ্জাবাড়িতে অবস্থিত শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের ড. বাণীকান্ত কাকতি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘লাবণ্য’ (প্রথম সংস্করণ) শীর্ষক একক সত্রিয়া সংগীত ও নৃত্যানুষ্ঠান৷

এ তথ্য দিয়ে ‘নৃত্যাঙ্গহার’-এর সভানেত্রী অনন্যা মহন্ত জানান, এ বছর ২০২৩ সালের ‘লাবণ্য’-এর প্রথম সংস্করণে যুবশিল্পীরা পরিবেশন করবেন একক সংগীত ও নৃত্য৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দিল্লিস্থিত ‘সংগীত নাটক অকাদেমি’র অকাদেমি-রত্ন নৃত্যাচার্য যতীন গোস্বামী, শিক্ষাবিদ তথা নাট্য সমালোচক ড. পোনা মহন্ত এবং শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র সমাজ (এসএসকেএস)-এর সচিব সুদর্শন ঠাকুর৷ এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ‘সংগীত নাটক অকাদেমি’র গুয়াহাটিতে উত্তর-পূর্বাঞ্চলের প্রজেক্ট ডিরেক্টর ড. অরূপ বরদলৈ এবং ‘সংগীত নাটক অকাদেমি’র যুব-পুরস্কারপ্রাপ্ত নরেনচন্দ্র বরুয়া৷

অনুষ্ঠেয় সত্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তৃত তথ্য দিয়ে অনন্যা জানান, ওইদিন সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর পরিণীতা গোস্বামী পরিবেশন করবেন ‘বরগীত’৷ এর পর যথাক্রমে ‘কালিয়া দমন’ পরিবেশন করবেন বিশ্বাসী মহন্ত, স্বাগতা শর্মা পরিবেশন করবেন ‘চালি নাচ’ (কলাকটিয়া), ‘সূত্রধারী’ নৃত্য পরিবেশন করবেন তীর্থকুমার নাথ এবং তিনি নিজে (অনন্যা মহন্ত) অষ্ট নায়িকার ‘কলহন্তরীতা নায়িকা’–র আধারে নৃত্য পরিবেশন করবেন৷ গোটা অনুষ্ঠান পরিচালনা করবেন হিমাদ্রী শর্মা৷

রবিবারের (৬ আগস্ট) সত্রীয়া কলা-সংস্কৃতির সৌন্দর্য সাধনার অনুষ্ঠান উপভোগ করতে সকল সংস্কৃতিপ্রেমীকে আদর আমন্ত্রণ জানিয়েছেন ‘নৃত্যাঙ্গহার’-এর সভানেত্রী অনন্যা মহন্ত, সচিব বিশ্বাসী মহন্ত এবং কোষাধ্যক্ষ স্বাগতা শর্মা৷

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top