News Flash

  • Home
  • দেশ
  • কেরলে চোখের জলে শেষকৃত্য যৌন লালসার শিকার নাবালিকার, শেষযাত্রায় শামিল হাজারো মানুষ
Image

কেরলে চোখের জলে শেষকৃত্য যৌন লালসার শিকার নাবালিকার, শেষযাত্রায় শামিল হাজারো মানুষ

আলুভা, ৩০ জুলাই (হি.স.) : কেরলে হাজারো মানুষ চোখের জলে শেষ বিদায় জানান যৌন লালসার শিকার পাঁচ বছরের নাবালিকাকে । রবিবার ছোট্ট একরত্তি মেয়েটির শেষকৃত্যে পরিবার-পরিজন, প্রতিবেশী ছাড়াও মৌন প্রতিবাদ মিছিলে শামিল কয়েকশো মানুষ।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় আলুভা শহরের কাছ থেকে মেয়েটিকে অপহরণ করে আসফাক আসলাম নামে এক পরিযায়ী শ্রমিক। ধর্ষণের তাকে খুন করে বস্তায় পুরে আবর্জনা ফেলার জায়গায় ফেলে যায়। মেয়েটির বাবা-মাও পরিযায়ী শ্রমিক। তাঁরা বিহারের বাসিন্দা। মণিপুরে যখন হিংসা ও নারী নির্যাতনের ঘটনা নিয়ে দেশ তোলপাড়, তখন বামশাসিত দক্ষিণী রাজ্যে এ ধরনের ঘটনা নিয়ে শিউরে উঠেছেন সাধারণ মানুষ। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দল কংগ্রেস বামপন্থী সরকারের মুণ্ডপাত শুরু করেছে। সমালোচনার মুখে পড়ে পুলিশও সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছে। দুটি শব্দে পুলিশ লিখেছে ‘সরি ডটার’। তবে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় যথেষ্ট রাগ, ঘৃণা ও প্রতিহিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে। রবিবার শেষকৃত্য সম্পন্ন হল সেই একরত্তির । এদিন এরনাকুলাম জেলার আলুভা শহরের কাছে কিঝমাড কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এদিন প্রথমে তার মরদেহ নিয়ে যাওয়া স্কুলে। সেখানে সহপাঠী ও শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত ছিলেন মেয়েটির তিন ভাইবোন, বাবা-মা ও অন্য অভিভাবকরাও। দোষী ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানোর দাবি তোলেন শেষকৃত্যে যোগ দেওয়া প্রায় সব মানুষই।

যথারীতি কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান জানান, রাজ্য সরকারের কাছে তিনি এ ব্যাপারে রিপোর্ট তলব করবেন। রাজ্যপাল বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি এবং লজ্জাবোধ করছি। সরকারের পক্ষে হয়তো সবকিছু ঠেকানো সম্ভব নয়। কিন্তু সরকারের কর্তব্য এ জাতীয় অপরাধীকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। এমন শাস্তি যে যা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার আগে ভয় পায়।

Releated Posts

তামিলনাড়ুতে স্বাস্থ্যবিমার কভার পাঁচগুণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, বিধায়কদের গাড়ি ও ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১৯ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বুধবার মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বার্ষিক স্বাস্থ্যবিমা কভার…

ByByNews Desk Aug 19, 2026

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top