News Flash

  • Home
  • বিদেশ
  • বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তাল ঢাকার রাজপথ
Image

বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তাল ঢাকার রাজপথ

ঢাকা, ২৯ জুলাই (হি. স.) : বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে শনিবার উত্তাল হয়ে উঠল ঢাকার রাজপথ। সরকার পতনের ডাকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি কর্মী-সমর্থকদের তাণ্ডবে পুড়ল একাধিক বাস-গাড়ি। ভাঙচুর হল সরকারি ও বেসরকারি সম্পত্তি। বিএনপির উন্মত্ত সমর্থকদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী-আধিকারিক। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি। অশান্তি পাকানোর দায়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোট ৯০ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বর্তমান সরকারের ইস্তফার দাবিতে এদিন ঢাকা ঘেরো কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। গোটা দেশের সঙ্গে রাজনীতিকে বিচ্ছিন্ন করতে বিভিন্ন প্রবেশ পথ অবরুদ্ধ করার চেষ্টা চালান বিএনপি কর্মী-সমর্থকরা। অশান্তির আশঙ্কায় গোটা রাজধানীজুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সকাল থেকেই ধোলাইখাল, মাতুয়াইলে একের পর এক বাসে অগ্নিসংযোগ করতে থাকেন বিএনপির কর্মীরা। শ্যামলীতে পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। গাবতলী, আবদুল্লাহপুর, উত্তরাতেও তাণ্ডব চালান বিক্ষোভকারীরা।
বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি কর্মী-সমর্থকরা। উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জল কামানও ব্যবহার করতে হয় পুলিশকে। কিন্তু সাময়িকভাবে ছত্রভঙ্গ হওয়ার পরে ফের রাস্তায় জড়ো হয়ে তাণ্ডব চালাতে থাকেন আন্দোলনকারীরা। বিকেলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি কর্মীদের হামলায় মেহেদী হাসান-সহ ২০ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশ সংযম দেখানোয় গুলি চালানোর মতো ঘটনা ঘটেনি।

Releated Posts

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top