News Flash

  • Home
  • দেশ
  • ‘ইন্ডিয়া’ জোটের মণিপুর সফরকে কটাক্ষ অনুরাগের, পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর হিংসা নিয়ে তোপ অধীরকে
Image

‘ইন্ডিয়া’ জোটের মণিপুর সফরকে কটাক্ষ অনুরাগের, পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর হিংসা নিয়ে তোপ অধীরকে

কলকাতা, ২৯ জুলাই (হি.স.): বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের মণিপুর সফরকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর হিংসার প্রেক্ষিতে তিনি কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “ইন্ডিয়া জোটের সাংসদদের মণিপুরে যাওয়া আসলে লোক দেখানো। মণিপুর তাঁদের শাসনকালে যখন জ্বলে উঠেছিল, বিরোধী ও তাঁদের সহযোগীরা কখনও কথা বলেনি।”

অনুরাগ আরও বলেছেন, “যখন তাঁরা মণিপুর থেকে ফিরে আসবেন, আমি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে অনুরোধ করব তাঁদের যেন পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। আমি অধীর রঞ্জন চৌধুরীর কাছে জানতে চাই, তিনি কি পশ্চিমবঙ্গে মহিলাদের প্রতি অত্যাচারের সঙ্গে একমত… রাজস্থানে যেখানে নারীদের হত্যা ও অপরাধ হচ্ছে, সেখানে বিরোধীরা যায়নি। ইন্ডিয়া জোট কি রাজস্থানেও যাবে?”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top