News Flash

  • Home
  • বিদেশ
  • আফ্রিকার দরিদ্রতম ৬ দেশে বিনামূলে গম দেবে রাশিয়া, ঘোষণা পুতিনের
Image

আফ্রিকার দরিদ্রতম ৬ দেশে বিনামূলে গম দেবে রাশিয়া, ঘোষণা পুতিনের

মস্কো, ২৮ জুলাই (হি.স.) : আফ্রিকার দরিদ্রতম ছয়টি দেশে বিনামূল্যে গম দেবে রাশিয়া । বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশগুলো হলো- বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও ইরিত্রিয়া। এইউ নেতাদের সঙ্গে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট বলেন, আগামী তিন-চার মাসে এই ছয়টি দেশের প্রত্যেককে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন পর্যন্ত গম পাঠানো হবে। আর এতে যা খরচ হবে, তার সবটুকুই দেবে রাশিয়া।

পুতিন বলেন, আন্তর্জাতিক বাজারে ২০ শতাংশ গম রাশিয়া থেকে সরবরাহ হয়। অন্যদিকে, ইউক্রেন থেকে আসে মাত্র ৫ শতাংশ। গত বছর শস্যচুক্তি করার সময় আমরা শর্ত দিয়েছিলাম, পশ্চিমী দেশগুলো যেন আমাদের কৃষি, খাদ্যপণ্য ও সারের ওপর দেওয়া নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেয়। চুক্তির অন্যান্য অংশীদাররা আমাদের এ শর্তে রাজিও হয়েছিল।

‘তবে আমরা দেখলাম, এই চুক্তিকে তারা সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে ও ইউক্রেনের গমের সবগুলো চালান গেছে ইউরোপে। আফ্রিকা ও বিশ্বের অন্যান্য দরিদ্র দেশ সেই গমের ভাগ পায়নি। আমাদের কৃষিপণ্য ও সারের ওপর যেসব নিষেধাজ্ঞা পশ্চিমা বিশ্ব দিয়েছিল, সেগুলোও প্রত্যাহার করা হয়নি।’

তিনি আরও বলেন, আবার আমরা যখন বললাম যে দরিদ্রতম দেশগুলোকে সহায়তা হিসেবে বিনামূল্যে গম ও সার পাঠাতে চাই, সেখানেও তারা বাধা দিতে শুরু করলো। ইউরোপের বিভিন্ন বন্দরে দিনের পর দিন আমাদের ২ লাখ ৬২ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে ছিল।

‘শস্য চুক্তির পর আমরা ইউরোপের বিভিন্ন বন্দর থেকে মাত্র ৪৪ হাজার টন সার নিয়ে এসে আফ্রিকার দেশ মালাউইকে ২০ হাজার টন ও কেনিয়াকে ৩৪ টন সার বিনামূল্যে দিতে পেরেছি। বাকি সব সার ইউরোপের বিভিন্ন দেশ লুট করে নিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে রাষ্ট্রসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শস্যচুক্তি সই করেছিল রাশিয়া। কিন্তু প্রতিশ্রুত শর্ত না মানার অভিযোগে সম্প্রতি চুক্তি থেকে বেরিয়ে আসে রাশিয়া। এর পরপরই বিশ্ব বাজারে গম ও ভুট্টার দাম বাড়তে থাকে।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top