News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় জুনিয়র দাবার জন্য রাজ্য দল গঠন ২৯-৩০ জুলাই
Image

জাতীয় জুনিয়র দাবার জন্য রাজ্য দল গঠন ২৯-৩০ জুলাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর গুজরাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৯ দাবা প্রতিযোগিতা। এই লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচনী প্রতিযোগিতা। এই নির্বাচনী প্রতিযোগিতা থেকেই জাতীয় দলের নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক দাবারুদের ৫০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দেওয়ার জন্য সংস্থার অফিস গৃহে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। নাম জমা দিতে হবে ২৮ জুলাইয়ের মধ্যে। এক্ষেত্রে ৬০ প্লাস ৩০ বাছাই পর্ব হবে এবং খেলোয়াড়দের এআইসিএফ আইডি ২০২৩-২৪ বছরে আপডেট থাকা বাধ্যতামূলক। আসরের খেলা পরিচালনা করবেন জাতীয় আরবিটার অনুপম ভট্টাচার্য। অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top