News Flash

  • Home
  • দিনের খবর
  • দুই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি ও কিষাণ রেড্ডি সকাশে অসমের মুখ্যমন্ত্রী, পর্যালোচনা করলেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের
Image

দুই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি ও কিষাণ রেড্ডি সকাশে অসমের মুখ্যমন্ত্রী, পর্যালোচনা করলেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় দুই মন্ত্রী যথাক্রমে সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক দফতরের নীতিন গডকড়ি এবং ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন (ডোনার) দফতরের মন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে অসমে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ সোমবার সকালে প্রথমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক দফতরের মন্ত্রী নীতিন গডকড়ির সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করেন। এর পর তিনি পরিবহণ ভবনে ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডির সাথে তাঁর অফিস চেম্বারে দেখা করে রাজ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেছে।

অসমের গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলি যেমন গহপুর ও নুমলিগড়ের মধ্যে ব্রহ্মপুত্র নদে জলের নীচে প্রস্তাবিত টানেলের কাজকে ত্বরান্বিত করতে গডকড়ির সাহায্য ও সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া গুয়াহাটি রিং রোড, কাজিরাঙা এলিভেটেড করিডোর এবং রাজ্যের বিভিন্ন জাতীয় সড়ককে চারলেনে প্রসারিত করতে কেন্দ্রীয় মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন ড. শর্মা। সব শুনে কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী ড. শর্মাকে আশ্বস্ত করেছেন, তাঁর মন্ত্রক অসমের মূল পরিকাঠামোগত প্রকল্পগুলিকে ত্বরান্বিত করতে সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহায়তা দেবে।

এর পর মুখ্যমন্ত্রী ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডির সাথে পরিবহণ ভবনে তাঁর অফিস চেম্বারে দেখা করে অসমের পিএম-ডিভাইন এবং এনই-স্পেশাল ইনফ্রা ডেভেলপমেন্ট স্কিম সহ ডোনার মন্ত্রকের অধীনে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেছেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top