News Flash

  • Home
  • দেশ
  • শিয়ালদা মেইন লাইনে অবরোধে বাতিল একাধিক ট্রেন
Image

শিয়ালদা মেইন লাইনে অবরোধে বাতিল একাধিক ট্রেন

কলকাতা, ২২ জুলাই (হি. স.) : সপ্তাহের প্রথম দিনেই ব্যাপক ভোগান্তির মুখে পড়েন ট্রেনের নিত্যযাত্রীরা। শিয়ালদা মেইন শাখায় সোমবারের সাত সকালে ট্রেন অবরোধ হয়। এর জেরে বেহাল হয় ট্রেন পরিষেবা।

ব্যারাকপুর ১৪ নং রেল গেটের সামনে অবরোধের জেরে দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল। শিয়ালদা কৃষ্ণনগর শাখায় ট্রেন যাতায়াত একদম বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে অফিসের ব্যস্ত সময়ে থমকে পড়ে একের পর এক লোকাল ট্রেন। ফুট ওভারব্রিজের দাবিতে রেল অবরোধে নামেন জয় নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটা নাগাদ শুরু করে রেল অবরোধ। অফিসটাইমে একের পর এক ট্রেন আটকে পড়ে। রেলের তরফ থেকে জি আর পি গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন কিন্তু রেলের তরফে কোনও লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা অবরোধ তুলবে না বলে জানিয়ে দেন। ঘণ্টা দেড় অচলাবস্থা চলার পর স্টেশন ম্যানেজার সহ জিআরপি-দের সঙ্গে বিক্ষোভকারী নাগরিক প্রতিরোধ মঞ্চের প্রতিনিধিদের বৈঠকে মেলে সমাধান সূত্র। অবরোধ তুলে নেওয়া হয়।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top