News Flash

  • Home
  • খেলা
  • অভিষেকেই রাঙালেন মেসি, কাঁদলেন বেকহ‍্যাম
Image

অভিষেকেই রাঙালেন মেসি, কাঁদলেন বেকহ‍্যাম

মিয়ামি, ২২ জুলাই (হি.স.): ম্যাচের শেষ মিনিট, শেষ বাঁশি বাজার অপেক্ষা। ম‍্যাচ তখন চলছে ১-১। ডি-বক্সের একটু বাইরে ফ্রি কিক পেল ইন্টার মায়ামি। লিওনেল মেসি এগিয়ে গেলেন শট নিতে। নিলেন একদম মাপা শট। গোলকিপারকে হকচকিয়ে বল জালে। সেই সঙ্গে শনিবারের রাতটা মধুর হয়ে উঠলো যুক্তরাষ্ট্রবাসির কাছে।

ধারাভাষ্যকার তখন গলা ফাটাচ্ছেন ‘মসি মেসি” বলে।গ্যালারির দর্শকদের চিৎকারে প্রকম্পিত গোটা স্টেডিয়াম। মেসির অভিষেক দেখতে কে নেই গ্যালারিতে! এনবিএ তারকা লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, মিডিয়া তারকা কিম কার্দাশিয়ান থেকে নানা আঙিনার আরও অনেক তারকা, সবাই মেতে ওঠেছেন উল্লাসে। আর

তারই মধ‍্যে মেসি তখন হারিয়ে গেছেন সতীর্থদের মধ্যে।
তবে ইন্টার মিয়ামির কো-ওনার ডেভিড বেকহ্যাম দলের জয়ে উল্লাস করেননি। আবেগে কেঁদে ফেলেছেন মাঠে বসেই। ভিডিওতে দেখা গেছে, স্ত্রী ভিক্টোরিয়ার হাত ধরে বসে আছেন বেকহ্যাম। আর তার চোখ জোড়া আনন্দ অশ্রুতে ছলছল করছিল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top