News Flash

  • Home
  • দিনের খবর
  • জমি সংক্রান্ত বিবাদ, মঙ্গলকোটে বধূকে পুড়িয়ে মারার চেষ্টা
Image

জমি সংক্রান্ত বিবাদ, মঙ্গলকোটে বধূকে পুড়িয়ে মারার চেষ্টা

কলকাতা, ২২ জুলাই (হি. স.) : জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের বউকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ভাসুর ও তার ছেলের বিরুদ্ধে। দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ ভর্তি রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজের র্বান বিভাগে। মঙ্গলকোট থানার পুলিশ আটক করেছে ভাসুর ও তার ছেলেকে।

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুরম্বো গ্রামের মাঝের পাড়ায় হঠাৎ শনিবার ভোরে আর্তনাদের শব্দে নবকুমার গড়াইয়ের বাড়িতে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরা দেখতে পান, নবকুমারবাবুর স্ত্রী বিথীকা গড়াইকে হাত-পা ও মুখ বাঁধা। গায়ে কে বা কারা কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। মূল অভিপুক্ত ছিল তারই ভাসুর সুবল চন্দ্র গড়াই ও তার ছেলে পূর্ন চন্দ্র গড়াই।

এরপর গ্রামবাসীরা ওই গৃহবধূকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়। ওই গৃহবধূ বর্তমানে দগ্ধ ও আশংকাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজের বার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

এলাকাবাসীরা জানিয়েছেন, নবকুমার গড়াইয়ের সঙ্গে তার ভাইদের জমি সংক্রান্ত বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। তার ভাইয়ের অর্থাৎ সুবল চন্দ্রের পর্যাপ্ত জায়গা না থাকায় তার বাড়িতে প্লাস্টার করতে বাধা দিচ্ছিল নবকুমার। এই নিয়ে কাটোয়া আদালতে মামলাও চলছে বেশ কয়েক বছর ধরে। শুক্রবার ফের দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয়। অভিযোগ, শনিবার ভোরে সুবলচন্দ্র ও তার ছেলে পূর্ণ চন্দ্র, নব কুমার গড়াইয়ের বাড়িতে গিয়ে চড়াও হয়। এবং তার স্ত্রীর হাত-পা মুখ বেঁধে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পর আজ সকালে মঙ্গলকোট থানার পুলিশ সুবলচন্দ্র ও তার ছেলে পূর্ণচন্দ্রকে আটক করে নিয়ে আসে। এই নির্মম ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top