News Flash

  • Home
  • দিনের খবর
  • সবুজ প্রবৃদ্ধি ও এনার্জি পরিবর্তনের ক্ষেত্রে ভারত দারুণ প্রচেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

সবুজ প্রবৃদ্ধি ও এনার্জি পরিবর্তনের ক্ষেত্রে ভারত দারুণ প্রচেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সবুজ প্রবৃদ্ধি ও এনার্জি পরিবর্তনের ক্ষেত্রে ভারত দারুণ প্রচেষ্টা চালাচ্ছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জি-২০ এনার্জি মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত হল সবচেয়ে জনবহুল দেশ এবং বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল বৃহৎ অর্থনীতি। তবুও আমরা আমাদের জলবায়ু প্রতিশ্রুতিতে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি।” শনিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি-২০ এনার্জি মন্ত্রীদের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি আরও বলেছেন, “আমরা আমাদের অ-জীবাশ্ম, ইনস্টল করা বৈদ্যুতিক ক্ষমতা লক্ষ্যমাত্রা ৯ বছর আগে অর্জন করেছি। আমরা এখন একটি উচ্চতর লক্ষ্য নির্ধারণ করেছি, আমরা ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ অ-জীবাশ্ম ইনস্টল ক্ষমতা অর্জন করার পরিকল্পনা করেছি। সৌর এবং বায়ু শক্তিতে ভারত বিশ্বের শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারতে আমরা গত ৯ বছরে ১৯০ মিলিয়নেরও বেশি পরিবারকে এলপিজি-র সঙ্গে সংযুক্ত করেছি। প্রতিটি গ্রামকে বিদ্যুৎ সংযোগের ঐতিহাসিক মাইলফলকও আমরা অর্জন করেছি।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক, ন্যায়সঙ্গত এবং সুস্থায়ী শক্তির জন্য কাজ করাই আমাদের প্রচেষ্টা। ২০১৫ সালে, আমরা এলইডি লাইটের ব্যবহারের জন্য একটি স্কিম চালু করে একটি ছোট আন্দোলন শুরু করেছিলাম, এটি বিশ্বের বৃহত্তম এলইডি বিতরণ কর্মসূচিতে পরিণত হয়েছিল।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top