News Flash

  • Home
  • দেশ
  • সামসীতে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে সরকারি বাস, জখম একাধিক
Image

সামসীতে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে সরকারি বাস, জখম একাধিক

সামসী, ২২ জুলাই (হি. স.) : মালদার সামসী-আলাল রুটে মাগুরা এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল সরকারি বাস। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৮ জন যাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে। জখমদের উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারও আঘাত তেমন গুরুতর নয়। প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এদিন বেসরকারি বাসটি চাঁচল থেকে মালদার দিকে যাচ্ছিল। পেছন থেকে আসছিল সরকারি বাসটি। মাগুরা বাসস্ট্যান্ড ঢোকার আগে এক মহিলাকে বাঁচাতে গিয়ে বেসরকারি বাসটি হঠাৎই ব্রেক কষে। সেই সময় পেছনে থাকা সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বেসরকারি বাসে গিয়ে ধাক্কা মারে। এর জেরে সরকারি বাসটি রাস্তার পাশে কলা বাগানে গিয়ে আটকে যায়। অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top