News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সহায়ক মূল্যে সরকার ধান ক্রয় করায় লাভের মুখ দেখছেন কৃষকরা
Image

সহায়ক মূল্যে সরকার ধান ক্রয় করায় লাভের মুখ দেখছেন কৃষকরা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ কৃষকদের উন্নয়নকে মাথায় রেখে সরকার এফ সি আই এর মাধ্যমে কৃষকের কাছ থেকে সুলভ মূল্যে ধান ক্রয় করায় লাভের মুখ দেখছেন রাজ্যের কৃষক কূল৷ এতে খুশি সমগ্র অংশের কৃষক৷অন্যান্য বছরে ন্যায় এবছর ও এফসি আই এর মাধমে সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করেছেন৷ বৃহস্পতিবার তেলিয়ামুড়া এগ্রিপ্রডিউস মার্কেট এর শেড ঘরে সকাল থেকেই শুরু হয় এই ধান ক্রয় করার প্রক্রিয়া৷তবে লক্ষনীয় বিষয় হল, তেলিয়ামুড়াম মহকুমা খাদ্য দপ্তর কৃষকদের কাছ থেকে যে পরিমান ধান ক্রয়ের টার্গেট ধরা হয়েছিল সেই তুলনায় অনেকটা কম ধান আসছে৷ এর কারন হিসাবে এক কষক জানান সরকার  ধান ক্রয় করার ফলে কৃষকরে দীর্ঘদিন পর লাভের মুখ দেখতে পারছে৷ অন্যদিকে ,খোলাবাজারে ব্যবসায়ীদের ধানের ক্রয় কমে যাচ্ছে৷ এর ফলে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী কৃষকদের বাড়ি ঘর থেকে অধিক মূল্য দিয়ে ধান ক্রয় করে নিচ্ছে৷ যাতে করে সরকারি ভাবে ধানের মজুদ কমে আসে৷ পরবর্তী সময়ে সুযোগে সেই আসাধু ব্যবসায়ীরা তাদের মর্জিমাফিক দামে সেই ধান বিক্রি করতে পারবে৷ এই অসাধু ব্যবসায়ীদের ফাঁদে কিছু সরল সাধারণ কৃষকরাও পা দিচ্ছেন বলেও ধারনা করাহচ্ছে৷ সে ক্ষেত্রে কৃষকদের একটা অংশের অভিমত এফ সি আই প্রতি কুইন্টাল ধানে একটা অংশ ওজন পিরিমাপের সময়ে কম ধরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে৷ এই ফলে কিছুটা ক্ষতি হচ্ছে তাদের৷ অন্যদিকে এই সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে একটা,শ্রেনীর খোলাবাজারের ব্যবসায়ী৷ কৃষক রা চাইছে ওজন পরিমাপ করার সময় যেন তাদের কোন অংশ বাদ নাওদেওয়া হয়৷ তাহলে কৃষকরা একদিকে যেমন সম ওজনের দাম পেয়েযাবে অন্যদিকে ব্যবসায়ীদের ফাঁদেও পা বারাবে না৷ এবং সরকারি ভাবে মজুতেরও ঘাটতির প্রশ্ণ থাকবেনা৷ একই ভাবে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের এক আধীকারিক জানান যত জন কৃষক ধান নিয়ে আসার কথা তাদের সকলে এখন পর্যন্ত আসেননি৷ তবে তিনি আশা করছেন বিগত বছরের ন্যায় এবছরও   সমস্ত কৃষকরাই সরকারের এই সুযোগটা গ্রহন  করবে৷

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top