News Flash

  • Home
  • দেশ
  • সকলকে লড়াইয়ে নামার আহ্বান সুকান্তর
Image

সকলকে লড়াইয়ে নামার আহ্বান সুকান্তর

কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : ভোটে পুলিশও আক্রান্ত হয়েছে বলে তোপ দাগলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সেই সঙ্গে বুধবার তিনি সমাবেশে আরও বলেন, “যে সরকার নিজেদের পুলিশকে সুরক্ষা দিতে পারে না, সেই সরকার রাজ্যবাসীকে কি সুরক্ষা দেবে!”

এরপর ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে মেগা মিছিল শুরু করলেন সুকান্ত মজুমদার। এদিনের মিছিল ছিল রীতিমত প্রাণবন্ত। মিছিলের অগ্রভাগে সুকান্তবাবু ছাড়াও ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিশাল মিছিলের মঞ্চ থেকে তৃণমূলের শহিদ দিবসেই অর্থাৎ ২১ জুলাই বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “যদি গণতন্ত্রকে বাঁচাতে হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। আমাদের লড়াই এখান থেকেই শুরু হচ্ছে।” সকলকে এই লড়াইয়ে নামার আহ্বান জানান সুকান্তবাবু।

আগামী লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান সুকান্তবাবু। তৃণমূল সরকার গণতন্ত্রকে লুঠ করেছে এবং নাম না করে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, ওখানে গিয়ে শুধু মিটিং-সেটিং-ইটিং করলেই হবে না। একবার গিয়ে খোঁজ নিন বাংলা থেকে কত মানুষ ওখানে কাজের জন্য যাচ্ছেন।

শুভেন্দুবাবুর মতো সুকান্ত মজুমদারও ‘ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন এবং ভোটে সন্ত্রাসের পরেও বিজেপি যে ভোট পেয়েছে তার জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানান তিনি। এদিন সিপিএম-কংগ্রেস সেটিং নিয়েও কটাক্ষ করেন সুকান্তবাবু।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top