News Flash

  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুতে ৫ জঙ্গি গ্রেফতারিতে উদ্বিগ্ন বোম্মাই, বললেন এনআইএ-কে তদন্তভার দেওয়া উচিত
Image

বেঙ্গালুরুতে ৫ জঙ্গি গ্রেফতারিতে উদ্বিগ্ন বোম্মাই, বললেন এনআইএ-কে তদন্তভার দেওয়া উচিত

বেঙ্গালুরু, ১৯ জুলাই (হি.স.): বেঙ্গালুরুতে ৫ জন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতারিতে উদ্বিগ্ন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাসভরাজ বোম্মাই। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোম্মাই বলেছেন, “বড় ষড়যন্ত্র হচ্ছে। তারা বেঙ্গালুরুতে ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। এই মামলাটি এনআইএ-র কাছে হস্তান্তর করা উচিত।”

উল্লেখ্য, বেঙ্গালুরুতে সন্দেহভাজন ৫ সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)। ধৃতদের নাম- সৈয়দ সুহেল, উমর, জানিদ, মুদাসির ও জাহিদ। সিসিবি-র সন্দেহ, সন্ত্রাসীদের এই দলটি বেঙ্গালুরুতে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। পাঁচজনই ২০১৭ সালের একটি হত্যা মামলায় অভিযুক্ত এবং পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে ছিল, যেখানে তারা সন্ত্রাসীদের সংস্পর্শে এসেছিল। বিস্ফোরক সামগ্রীও বাজেয়াপ্ত করেছে সিসিবি। বুধবার সকালে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)-র পক্ষ থেকে এই গ্রেফতারি সম্পর্কে জানানো হয়েছে। কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি) জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ৪টি ওয়াকি-টকি, ৭টি দেশীয় পিস্তল, ৪২টি তাজা গুলি, দু’টি ছোরা, দু’টি স্যাটেলাইট ফোন এবং ৪টি গ্রেনেড উদ্ধার করেছে৷

পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছেন, বেঙ্গালুরু শহরে যারা নাশকতার পরিকল্পনা করেছিল তাদের খুঁজে বের করতে সফল হয়েছে সিসিবি। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে… তাদের কাছ থেকে সাতটি পিস্তল, অনেকগুলি তাজা গুলি, ওয়াকি-টকি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top