News Flash

  • Home
  • দিনের খবর
  • ইসলামাবাদে মুষলধারে বৃষ্টিতে ভবনের দেওয়াল ধসে ১১ জনের মৃত্যু
Image

ইসলামাবাদে মুষলধারে বৃষ্টিতে ভবনের দেওয়াল ধসে ১১ জনের মৃত্যু

ইসলামাবাদ, ১৯ জুলাই (হি. স.) : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নুন থানা এলাকায় পেশোয়ার রোডে প্রবল বৃষ্টিতে একটি ভবনের দেওয়াল ধসে পড়ে। বুধবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহর। দুটি শহরই প্রায় জলমগ্ন। ইসলামাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আই-৯-এর পুলিশ সুপারিনটেনডেন্ট খান জেবের মতে, যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসাবশেষ থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের নির্বাহী পরিচালক ডঃ ইমরান সিকান্দারের মুখপাত্র ডঃ মুবাশ্বির দাহার মতে, তাঁর কাছে ১১টি মৃতদেহ পাঠানো হয়েছে। নিহতরা সবাই শ্রমিক। আহত ছয়জনকেও আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top