News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেখে বিজেপি বিস্মিত : মল্লিকার্জুন খাড়গে
Image

বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেখে বিজেপি বিস্মিত : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার বিজেপিকে কটাক্ষ করে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেখে বিজেপি বিস্মিত। এনডিএ বৈঠক ও বেঙ্গালুরুতে বিরোধীদের নিয়ে এদিন প্রশ্ন করা হয় খাড়গে-কে। উত্তরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “যদি তিনি (প্রধানমন্ত্রী মোদী) সমগ্র বিরোধী দলের চেয়ে শক্তিশালী হন এবং তাঁদের জন্য তিনি একাই যথেষ্ট, তাহলে তিনি কেন ৩০টি দলকে একত্রিত করছেন?”

খাড়গে আরও বলেছেন, “এই দলগুলির নাম প্রকাশ করুন। তাঁরা কি নির্বাচন কমিশনে নিবন্ধিত? আমরা যা করছি তাতে তাঁরা বিস্মিত, তাই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য দলগুলিকে একত্রিত করছে।” উল্লেখ্য, পাটনার পর বিরোধীদের দ্বিতীয় বৈঠক বসছে বেঙ্গালুরুতে। মোট ২৬টি দল ১৭-১৮ জুলাই বিভিন্ন বিষয়ে বৈঠক করবে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top